জিজ্ঞাসা–১৮৮১ : আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, আকিক পাথর পরা কি সুন্নাহসম্মত?—নাম প্রকাশে অনিচ্ছুক
জবাব : وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী ভাই, আকিক পাথর (عقيق) পরা সুন্নাহ—এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে অনেক আলেম ও বুযুর্গ আকিক পাথর ব্যবহার করতেন, এজন্য মুসলিম সমাজে এটি একটি ভালো ও বৈধ অলংকার হিসেবে পরিচিত হয়েছে।
রাসূলুল্লাহ ﷺ-এর একটি রুপার আংটি ছিল—এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সেই আংটিতে আকিক পাথর ছিল কি না, এ ব্যাপারে যে বর্ণনাগুলো পাওয়া যায়, সেগুলো অধিকাংশ মুহাদ্দিসের নিকট দুর্বল বা প্রমাণযোগ্য নয়।
তাই বলা যাবে—
- আকিক পাথর পরা জায়েজ।
- কেউ সৌন্দর্য বা সাধারণ ব্যবহার হিসেবে পরলে সমস্যা নেই।
- কিন্তু এটিকে ‘সুন্নাহ’ বা বিশেষ সওয়াবের আমল মনে করা ঠিক নয়, কারণ এ বিষয়ে নির্ভরযোগ্য দলিল নেই।
এছাড়া অনেক জায়গায় আকিক পাথর নিয়ে নানা ফজিলত, বিপদ দূর হওয়া, রিজিক বৃদ্ধি ইত্যাদি যেসব কথা প্রচলিত আছে—এসবের অধিকাংশই দুর্বল, ভিত্তিহীন বা অতিরঞ্জিত বর্ণনা। তাই এসব আকিদা পোষণ করা থেকেও বিরত থাকা উচিত। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা, ফতওয়া নং ২১৪৬৯)