জিজ্ঞাসা–১৯৪৭ : আমি প্রায় ২-৩ বছর ধরে তালাক সংক্রান্ত ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। আমি যে কথাই বলি বা যে কাজই করি তাতে তালাকের নিয়ত মাথায় আসে। কয়েকদিন আগে আমি একটি তালাকের মাসআলা পড়ার সময় হঠাৎ করে তালাকের নিয়ত মাথায় আসে। তখন থেকে প্রচণ্ড পেরেশানিতে আছি। আমি সবসময় এই শব্দটাকে ভয় পাই। যখন নিয়ত মাথায় আসে তখন মনে হয় আমি নিজে থেকেই তালাকের নিয়ত মাথায় আনছি। অথচ আমার তালাকের কোন ইচ্ছা নেই এবং আমার স্ত্রীর প্রতিও কোন অভিযোগ নাই। আমার প্রশ্ন , এতে কি তালাক হয়ে যাবে?—Asad
জবাব : আপনার তালাক সংক্রান্ত এই অহেতুক চিন্তায় কোনো তালাক পতিত হয়নি এবং আপনার স্ত্রী আপনার বৈবাহিক বন্ধনেই বহাল আছেন। ইসলামি শরীয়াহ অনুযায়ী, মনে মনে তালাকের ইচ্ছা বা কল্পনা করা হলে যতক্ষণ না তা মুখে উচ্চারণ করা হয়, ততক্ষণ তালাক কার্যকর হয় না।
রাসূল ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ
আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে। [সহিহ বুখারী : ২৫২৮]