জিজ্ঞাসা–১৭৯৩: আমি মসজিদে ইমামের সঙ্গে ১২ রাকাত তারাবী পড়েছি। এর বাস্য এসে ঘুমিয়ে পড়ি। ভোর রাতে তাহাজ্জুদের সঙ্গে বাকি আট রাকাত পড়ে নিয়েছি। আমার তারাবী আদায় হয়েছে কি?–রাসিদুল হক।
জবাব: ইশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত তথা সাহরির শেষ সময় পর্যন্ত তারাবিহ নামাজে আদায় করা যায়। (ড. ওয়াহবা আজ-জুহাইলি, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, খ. ০১, পৃ. ৬৬৯)
সুতরাং, কোনো কারণে যদি তারাবিহ নামাজের কয়েক রাকাত রয়ে যায়, তবে রাতের শেষভাগে তাহাজ্জুদের সময় তারাবি পড়া সম্পূর্ণ বৈধ। এতে নামাজের কোনো ক্ষতি হবে না এবং আপনি পুরো ২০ রাকাত নামাজের সওয়াবই পেয়ে যাবেন।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়খ উমায়ের কোব্বাদী
শায়খ উমায়ের কোব্বাদী