দুইজন মিলে জামায়াত করার ক্ষেত্রে ইকামত দেওয়া

জিজ্ঞাসা–১৮৯৭ : বাড়িতে দুইজন লোকে জামায়াত করে নামাজ পড়লে ইকামত দিতে হবে কি?—সাহেদুল ইসলাম।
জবাব : বাড়িতে দুইজন মিলে জামায়াত করার ক্ষেত্রে ইকামত দেওয়া যে সুন্নাত। কেননা, রাসুলুল্লাহ ﷺ মালিক ইবনুল হুয়াইরিস রাযি. ও তাঁর সাথীকে লক্ষ্য করে বলেছিলেন
إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا وَأَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا
যখন তোমরা দুইজন (সফরে বা গন্তব্যে) বের হবে, তখন আজান দেবে ও ইকামত দেবে; তারপর তোমাদের মধ্যে যে বয়সে বড় সে যেন ইমামতি করে। [সহীহ বুখারী : ৬৩০]
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন