নাভির নিচের লোম ৪০ দিনের বেশি হলে নামাজ-রোজার হুকুম কী?

জিজ্ঞাসা–১৯৬৪ : নাভির নিচের লোম ৪০ দিনের বেশি হলে নামাজ-রোজার হুকুম কী?—আলামিন।

‎‎জবাব : নাভির নিচের লোম ও বগলের লোম ৪০ দিনের বেশি রেখে দেওয়া গুনাহ এবং সুন্নতের খেলাফ। তবে এর কারণে নামাজ বা রোজা বাতিল হয়ে যায় না।

আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত

وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبْطِ وَحَلْقِ الْعَانَةِ أَلَّا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً

আমাদের জন্য গোঁফ ছাঁটা, নখ কাটা, বগলের লোম পরিষ্কার করা এবং নাভির নিচের লোম অপসারণের ব্যাপারে সময়সীমা নির্ধারণ করা হয়েছে—যেন আমরা ৪০ রাতের বেশি তা ছেড়ে না রাখি। [সহীহ মুসলিম : ২৫৮]

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন