ফরজ গোসলের সময় ভুলে কুলি না করলে কী করবে?

জিজ্ঞাসা–১৬৯২: ফরজ গোসলে কুলি করতে ভুলে গেলে পুনরায় কি গোসল করতে হবে?–রাশেদুল হক।

জবাব: এক্ষেত্রে শুধু কুলি করে নিলেই গোসল পরিপূর্ণ হয়ে যাবে। পুনরায় গোসল করতে হবে না।

আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে এসেছে,

أن رجلا جاء إلى النبي ﷺ فسأله عن الرجل يغتسل من الجنابة فيخطئ بعض جسده الماء فقال رسول الله ﷺ يغسل ذلك المكان ثم يصلي

এক ব্যক্তি নবী কারীম ﷺ -এর নিকট এসে জিজ্ঞাসা করল যে, এক ব্যক্তি ফরজ গোসল করেছে, কিন্তু তার কোনো একটি অঙ্গে পানি পৌঁছে নি। (এখন তার করণীয় কি?) রাসূলুল্লাহ ﷺ বললেন, সে ঐ অঙ্গটি ধুয়ে নিয়ে নাযায পড়বে। (আলমুজামুল কাবীর, তবারানী ১০/২৩১)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন