আড়াই ভরি স্বর্ন আছে নগদ টাকা নেই; যাকাত দিতে হবে কি?

জিজ্ঞাসা–১৯৫৬ : আমার স্ত্রীর আড়াই ভরি স্বর্ন আছে নগদ টাকা নাই , তাহলে কি ইহার যাকাত দিতে হবে?—মো নাজমুল ইসলাম।

‎‎জবাব : যদি কারো কাছে নগদ টাকা, রূপা বা ব্যবসার পণ্য না থাকে; বরং শুধুমাত্র স্বর্ণ থাকে, তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য তার কাছে ন্যূনতম ২০ মিসকাল (প্রায় সাড়ে ৭ ভরি বা ৮৭.৪৮ গ্রাম) স্বর্ণ থাকতে হবে।

ইমাম কাসানী রহ. বলেন,

فأما إذا كان له ذهب مفرد فلا شيء فيه حتى يبلغ عشرين مثقالا، فإذا بلغ عشرين مثقالا ففيه نصف مثقال

যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, তবে তা ২০ মিসকাল পরিমাণে না পৌঁছা পর্যন্ত তার ওপর কোনো যাকাত নেই। আর যখন ২০ মিসকাল পরিমাণে পৌঁছে যাবে, তখন তাতে অর্ধ মিসকাল যাকাত ওয়াজিব হবে। [বদায়িউস সানায়ি : ২/১৮)

অতএব, আপনার স্ত্রীর কাছে যদি শুধুমাত্র আড়াই ভরি স্বর্ণ থাকে এবং এর সাথে কোনো নগদ টাকা, রূপা বা যাকাতযোগ্য অন্য সম্পদ না থাকে, তাহলে তিনি যাকাতের নিসাব পূর্ণ করেননি। ফলে তার ওপর যাকাত ফরজ হবে না।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন