জিজ্ঞাসা–১৮৮৮: আমি যদি আমার স্ত্রীর সাথে সঙ্গম না করে শুধু তার স্তন চুষি তাহলে কি আমাদের উপর গোসল ফরয হবে?–ইমতিয়াজ উদ্দীন।
জবাব : না, শুধুমাত্র স্তন চোষার কারণে আপনার বা আপনার স্ত্রীর উপর গোসল ফরজ হবে না।ইসলামি শরীয়াহ অনুযায়ী গোসল ফরজ হওয়ার মূল শর্তগুলো হলো:
১. বীর্যপাত হওয়া (যৌন উত্তেজনার সাথে বীর্য নির্গত হলে)। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ
যদি উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে। (আবুদাউদ ২০৬)
২. পুরুষাঙ্গের অগ্রভাগ স্ত্রীর যোনিতে প্রবেশ করা (বীর্যপাত না হলেও গোসল ফরজ হয়)। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَغابت الْحَشَفَةُ فَقَدْ وَجَبَ الْغُسْلُ أنزلَ أو لم يُنزِلْ
যদি খতনার স্থানদ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে ডুবে যায় তাহলে বীর্যপাত হোক বা না-হোক গোসল ফরজ হবে। (সুনানে আবু দাউদ ২০৯)
যেহেতু স্তন চোষার ক্ষেত্রে এই দুটি বিষয় ঘটছে না, তাই এতে গোসল ফরজ হওয়ার কোনো কারণ নেই। তবে যদি এই কাজের ফলে আপনার বা আপনার স্ত্রীর বীর্যপাত ঘটে, তবেই কেবল গোসল ফরজ হবে। অন্যথায় সাধারণ অপবিত্রতা বা ‘মজি’ (উত্তেজনার সময় নির্গত পাতলা আঠালো পানি) বের হলে সংশ্লিষ্ট স্থান ধুয়ে অজু করে নিলেই চলে।