জিজ্ঞাসা–১৯২০ : অনেকেই ইসলামিক ভিডিওগুলো এবং গজল ইত্যাদিতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকের মত মুখ থেকে বিভিন্ন প্রকার সাউন্ড ব্যবহার করে। আবার তালির শব্দ, কোনো জিনিসে চাপড়ানোর শব্দও করে। এগুলো কি জায়েয?—মো. আনাস।
জবাব : সাধারণ ও স্বাভাবিক কণ্ঠে হামদ, নাত বা গজল পাঠ করা জায়েয। তবে মুখ দিয়ে ড্রাম বিট, বেস বা বিভিন্ন ইন্সট্রুমেন্টের অনুরূপ সাউন্ড তৈরি করা, কিংবা তালি ও টেবিলে চাপড় দিয়ে রিদম সৃষ্টি করা জায়েয নয়। কারণ, এর উদ্দেশ্য ও প্রভাব মূলত একই—শ্রোতার কাছে ‘মিউজিক্যাল ইফেক্ট’ পৌঁছে দেওয়া।
ফিকহশাস্ত্রের একটি স্বীকৃত মূলনীতি হলো—
ما أدَّى إلى الحَرامِ فهو حَرامٌ
যা হারামের দিকে নিয়ে যায় বা হারামের উদ্দেশ্য পূরণ করে, সেটিও হারামের অন্তর্ভুক্ত গণ্য হবে। [বাদায়েউস সানায়ে : ১/১৫৭]
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন