জিজ্ঞাসা–১৯৪৮ : কুরআন তেলাওয়াত এর সময় বার বার অজু ভেঙ্গে গেলে করণীয় কী?—রাইসা হাসান।
জবাব :
এক. কুরআন তেলাওয়াতরত অবস্থায় অজু ভেঙে গেলে, পবিত্র কুরআন সরাসরি স্পর্শ না করে মুখস্থ (হিফজ) থেকে অথবা মোবাইল, ট্যাব ইত্যাদি ডিভাইসের স্ক্রিন দেখে তেলাওয়াত করা জায়েজ। কারণ মোবাইল বা স্ক্রিনে যে লেখা দেখা যায়, তা মুসহাফের স্থায়ী হুকুমের অন্তর্ভুক্ত নয়। তবে ছাপানো কুরআন মাজিদ (মুসহাফ) হাত দিয়ে স্পর্শ করতে হলে অজু থাকা আবশ্যক। অজু ছাড়া মুসহাফ স্পর্শ করা জায়েজ নয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا يَمَسُّ القُرآنَ إلَّا طاهِرٌ
পবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না। [সহিহ আল জামি’ : ৭৭৮০]
দুই. আর যদি কারো বায়ু নির্গমন, প্রস্রাবের ফোঁটা বা অনুরূপ সমস্যা এমনভাবে চলতে থাকে যে পুরো এক ওয়াক্ত নামাজের মধ্যে অজু করে ফরজ নামাজ আদায়ের মতোও সময় পাওয়া যায় না, তাহলে শরিয়তে তাকে ‘মাযূর’ (বিশেষ ছাড়প্রাপ্ত) বলা হয়।