গাছপালা তরুলতা ফুল-ফল থেকে উৎপাদিত ওষুধ সেবন করা কি হালাল?

জিজ্ঞাসা–১৭০৯: মুর্শিদাবাদ থেকে আমার প্রশ্ন হলো যে, গাছের পাতা ও জড় শিকড় ফুল দিয়ে কোনো রোগের ওষুধ হিসাবে সেবন করা যাবে কি?–ইকরামুল হক রুহুল।

জবাব: ইসলামি শরিয়তের একটি মূলনীতি হলো, দুনিয়ার সমস্ত পবিত্র ও উপকারী বস্তু মানুষের জন্য হালাল করা হয়েছে। উদ্ভিদ যেমন—গাছপালা, তরুলতা, ফুল, ফল ও মূল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ তৈরি ও তা সেবনের ক্ষেত্রে মূল কথা হলো, উক্ত উদ্ভিদটি যদি বিষাক্ত বা নেশা সৃষ্টিকারী না হয়, তাহলে তা থেকে উৎপাদিত সকল ওষুধ সেবন করা সম্পূর্ণ বৈধ ও জায়েজ। (ফাতহুল কাদীর-৮/১৬০)

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لِكُلِّ دَاءٍ دَوَاءٌ ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ

প্রতিটি রোগের ঔষধ রয়েছে। সূতরাং রোগে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে মহান ও মহিয়ান আল্লাহর হুকুমে রোগ নিরাময় হয়। (মুসলিম ২২০৪)

অতএব, অভিজ্ঞ কোনো কবিরাজ, হাকিম বা ভেষজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া গাছের পাতা ও শিকড় ওষুধ হিসাবে সেবন করতে শরিয়তে কোনো বাধা নেই। তবে মনে রাখতে হবে, যেকোনো ভেষজ বা কেমিক্যাল ওষুধ কেবল উসিলা মাত্র, মূল আরোগ্য দানকারী হলেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তবে যদি কোনো উদ্ভিদের রস বা উপাদান মানুষের মস্তিস্কের বিকৃতি ঘটায় বা নেশা তৈরি করে, তবে তা ওষুধ হিসেবে সেবন করা হারাম।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন