তিলাওয়াত শুনতে শুনতে পড়াশোনা বা ম্যাথ করা কি জায়েজ?

জিজ্ঞাসা–১৯৩৫ : সূরা শুনতে শুনতে পড়াশোনা বা ম্যাথ করা কি জায়েজ?—আফনান।

জবাব : হ্যাঁ, কুরআনের তিলাওয়াত বা সূরা শুনতে শুনতে গণিত করা, পড়াশোনা করা বা অন্য কোনো বৈধ কাজ করা মূলত জায়েজ। তবে কুরআন তিলাওয়াতের যথাযথ আদব ও সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। যদি কেউ কুরআন চালু রেখে সম্পূর্ণ অমনোযোগী হয়ে যায়, কোনো গুরুত্বই না দেয়, বা এমন কাজে মগ্ন থাকে যাতে কুরআনের প্রতি অসম্মান প্রকাশ পায়, তাহলে তা অনুচিত হবে।

আল্লাহ তাআলা বলেন

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোন এবং নীরব থাক, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। [সূরা আল-আ‘রাফ : ২০৪]

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন