জিজ্ঞাসা–১৯৬২ : Quran telwat laptob e chalu kore porasona kori chup kore and mone mone porao pori eta ki jayej? jehtu boi poray monojog dicchi . Tobe kan diye surah suni ete mon santo thake ar porao monojog vlo ase.—MST.HIMA MONI
জবাব : হ্যাঁ, ল্যাপটপে কুরআন তিলাওয়াত চালু রেখে পড়াশোনা করা জায়েজ, যদি আপনার উদ্দেশ্য কুরআন থেকে উপকৃত হওয়া এবং মন শান্ত রাখা হয়।
আল্লাহ তাআলা বলেন,
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। [সূরা আর-রা‘দ : ২৮]
কুরআন তিলাওয়াত আল্লাহর যিকরের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তাই কুরআন শুনে মন শান্ত হওয়া এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাওয়া ভালো বিষয়।
তবে কুরআনের প্রতি সম্মান বজায় রাখতে হবে। ইচ্ছাকৃতভাবে অবহেলা করা বা উপহাসের ভঙ্গিতে চালানো যাবে না।
সুতরাং, আপনি যদি পড়াশোনা করতে করতে কুরআন শুনেন, আর এতে আপনার মন ভালো থাকে ও পড়াশোনায় মনোযোগ বাড়ে, তাহলে তা জায়েজ। এতে কোনো গুনাহ নেই। বরং আল্লাহর কালামের বরকত লাভের আশা করা যায়।