প্রশ্নসূচক ও সংবাদমূলক বাক্য দ্বারা কি তালাক সংঘটিত হয়?

জিজ্ঞাসা–১৯৭০ : সসালামু আলাইকুম। গত দুইদিন যাবত আমার স্বামীর সাথে আমার মনমালিন্য চলছে, সেজন্য আমার মন খারাপ থাকায় আমার স্বামী আমাকে এভাবে বলে যে (১) আমারে কি কেউ নিছে গা? আমি কি তোমারে ছেড়ে কোথাও গেছি গা? তখন আমি উত্তর দিয়েছি, না। এরপর সে আবার বলে যে, আমি জানি তুমি কি ভেবে কষ্ট পাও। আমি জিজ্ঞেস করলাম, কি? তখন সে বলেছে, (২) তুমি ভাবো ভবিষ্যতে হয়ত আমি তোমারে ছেড়ে কোথাও যামু গা।

আমি জানতে চাই আমার স্বামী (১) ও (২) নাম্বার কথার দ্বারা প্রশ্ন করার মাধ্যমে আমাদের বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হইছে কিনা?–নাম প্রকাশে অনিচ্ছুক।

‎‎জবাব : وعليكم السلام ورحمة الله وبركاته

আপনার দেওয়া কথাগুলো অনুযায়ী

(১) নম্বর কথায় কোনো তালাক বা বৈবাহিক সম্পর্কের সমস্যা সৃষ্টি হয়নি।

(২) নম্বর কথাতেও কোনো তালাক বা নিকাহ ভঙ্গ হয়নি। তিনি শুধু বলেছেন যে আপনি এমনটা ভাবেন।

আপনার স্বামী মূলত আপনার মন খারাপের কারণ বোঝার চেষ্টা করছিলেন এবং আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছিলেন যে তিনি আপনার পাশেই আছেন। এই কথাগুলোতে তালাকের সাথে দূর-দূরান্তের কোনো সম্পর্ক নেই। তাই এ নিয়ে বিন্দুমাত্র মানসিক দুশ্চিন্তা বা খটকা মনে রাখবেন না।

কেননা, আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ

হে নবী! যখন তোমরা নারীদের তালাক দেবে, তখন তাদের ইদ্দতের জন্য তালাক দিও। [সূরা আত-তালাক : ১]

এখানে طَلَّقْتُم (তোমরা তালাক দাও) অর্থ হলো বাস্তবে তালাক দেওয়া; শুধু প্রশ্ন বা ভবিষ্যৎ আশঙ্কার কথা বলা নয়।

তাছাড়া ফিকহের একটি মূলনীতি হল الطلاقُ إنما يقعُ بالإنشاء، لا بالإخبار তলাক কার্যকর হয় ঘোষণামূলক (إنشاء) বাক্যে; সংবাদমূলক (إخبار) বাক্যে নয়।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন