জিজ্ঞাসা–১৯৩৮ : ফরজ গোসল করাকালীন সময় যদি প্রস্রাব বা পেটের গ্যাস বেরিয়ে আসে তাহলে কি ফরজ গোসলটি হবে?—Md Shorif Ahmed Shanto
জবাব : আপনি যদি ফরজ গোসল সঠিকভাবে সম্পন্ন করেন—পুরো শরীরে পানি পৌঁছে যায় এবং কুলি ও নাকে পানি দেন—তাহলে গোসল আদায় হয়ে যাবে। তবে গোসলের মধ্যে বা পরে পেশাব/গ্যাস বের হলে অজু ভেঙে যাবে। তাই নামাজ পড়ার আগে নতুন করে শুধু অজু করতে হবে; পুনরায় গোসল করতে হবে না। কেননা, ফিকহে মূলনীতি হলো, বড় পবিত্রতা (গোসল) ও ছোট পবিত্রতা (অজু) আলাদা হুকুম বহন করে। জানাবাত দূর করার জন্য গোসল যথেষ্ট, কিন্তু অজু ভঙ্গের কারণ ঘটলে নামাজের জন্য আবার অজু করতে হয়।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন