বাচ্চাদের ঝুনঝুনি জাতীয় খেলনা দেওয়া যাবে কি?

জিজ্ঞাসা–১৯৪০ : বর্তমানে বাচ্চাদের জন্য জনপ্রিয় খেলনা র‍্যাটেল টয়। যেগুলো হালকা ঝুনঝুন ধরনের শব্দ করে। বাচ্চাদের এমন ঝুনঝুনি জাতীয় খেলনা দেওয়া যাবে কি?—কানিজ ফাতেমা মিতু। 

‎‎জবাব : র‍্যাটেল টয়ে যে হালকা ঝুনঝুন শব্দ হয়, তা সাধারণত বাদ্যযন্ত্রের হারাম সঙ্গীতের পর্যায়ে পড়ে না। এটি শিশুদের খেলনার স্বাভাবিক শব্দ, যা বিনোদন ও বিকাশমূলক কাজে ব্যবহৃত হয়। তাই এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।

তবে খেয়াল রাখতে হবে—

  • খেলনাটি যেন অশ্লীল বা আকীদাবিরোধী কিছু না হয়,
  • শিশুর ক্ষতির কারণ না হয়,
  • অতিরিক্ত উচ্চ শব্দ বা বিরক্তিকর কিছু না থাকে।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন