ভাইব্রেটর ব্যবহারে কি গোসল ফরজ হয়?

জিজ্ঞাসা–১৯২৭ : vibrator নিয়ে কোনো মেয়ে যৌনাঙ্গের বাইরে ব্যবহার করলে গোসল ফরজ হয়?—farah

জবাব :  

এক. যদি ভাইব্রেটর কেবল যৌনাঙ্গের বাইরে স্পর্শ বা ভাইব্রেট করা হয়, যার ফলে কিছুটা উত্তেজনা তৈরি হয় এবং হালকা পিচ্ছিল পানি বা কামরস (মজি) বের হয়, কিন্তু চূড়ান্ত তৃপ্তি বা অর্গাজম (বীর্যপাত) না ঘটে, তবে গোসল ফরজ হবে না। এক্ষেত্রে কেবল অজু ভেঙে যাবে এবং ওই তরল নাপাক হওয়ায় স্থানটি ও কাপড় ধুয়ে নিলেই চলবে।

আলী রাযি. বলেন,

كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ ﷺ ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ

 আমার অধিক মযি বের হত। নবী ﷺ এর কন্যা আমার স্ত্রী হওয়া লজ্জার কারণে আমি একজনকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল ﷺ তাকে বললেন যে, তুমি ওযূ কর ও লজ্জাস্থান ধুয়ে ফেল। [সহিহ বুখারী : ২৬৯]

তবে যদি এ ব্যবহারের ফলে ওই নারী কামোত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান এবং সুখানুভূতির সঙ্গে বীর্য বা নারীর মনী নির্গত হয়, তাহলে গোসল ফরজ হবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ

পানি (গোসল) হবে পানি (বীর্য/মনী নির্গমন) হওয়ার কারণে। [সহিহ মুসলিম : ৩৪৩]

দুই. ইসলামে স্বামী-স্ত্রীর স্বাভাবিক মাধ্যম ছাড়া কৃত্রিম উপায়ে (যেমন: হাত, ভাইব্রেটর বা কোনো সেক্স টয় দিয়ে) নিজের যৌন উত্তেজনা মেটানো বা হস্তমৈথুন করা সম্পূর্ণ হারাম এবং গুনাহের কাজ। 

আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ . إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ … فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ

আর তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তবে নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে ব্যতীত… অতঃপর কেউ এর বাইরে কিছু কামনা করলে তারাই সীমালঙ্ঘনকারী। [সূরা মুমিনুন : ৫-৭]

তাই কোনো মুসলিম নারীর জন্য এ ধরনের ডিভাইস বা যন্ত্র ব্যবহার করা শরিয়তসম্মত নয়। অনিচ্ছাকৃতভাবে এমন ভুল হয়ে থাকলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা উচিত।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন