জিজ্ঞাসা–১৯১৩ : যে কোনো উপায় বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে?–আল্লাহর গোলাম।
জবাব : রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুনসহ অন্য যে কোনো উপায়ে ঘর্ষণ-মর্দন করে বীর্যপাত ঘটায় তাহলে তার ওপর যা বর্তাবে তাহল–
১। সে গুনাহগার হবে। সুতরাং তাকে তাওবা করতে হবে।
২। তার ওই দিনের রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং তার ওই দিনের রোজা ক্বাযা করতে হবে।
৩। ওই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।
৪। তবে তার উপর কাফফারা নেই। কেননা, কাফফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয়। [আলমুহীতুল বুরহানী ৩/৩৫০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৫]
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন,
فإنَّه لي، وَأَنَا أَجْزِي به، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِن أَجْلِي
যেহেতু রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিব। রোজা পালনকারী আমারই কারণে নিজের কামাচার এবং পানাহার পরিত্যাগ করে। [মুসলিম ১১৫১]
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন