জিজ্ঞাসা–১৯৭২ : একজন ব্যক্তি দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করেছে। সাক্ষী উভয়জন্ ইজাব কবুল শুনেছে। নিকাহ এর কিছুদিন পর একজন সাক্ষী বলছে সে পাত্রীর নাম পরিচয় ঠিক মত শুনেনি। উল্লেখ্য, আকদের সময় পাত্র পাত্রী উভয় জন উপস্থিত ছিল এবং তারাই ইজাব কবুল করেছে। তবে পাত্রী নিকাব পরিহিতা ছিল। এই অবস্থায় কি তাদের নিকাহ শুদ্ধ হয়েছে? না হলে নিকাহ এর হুকুম কি হবে?–মুহাম্মদ আবদুল্লাহ।
জবাব : হ্যাঁ, বিবাহ শুদ্ধ হয়েছে, যদি সাক্ষীরা নিশ্চিতভাবে জানতেন যে উপস্থিত নারী-পুরুষই পাত্র-পাত্রী এবং তাদের ইজাব-কবুল শুনেছেন। পরে একজন সাক্ষী যদি বলেন যে তিনি পাত্রীর নাম বা পরিচয় স্পষ্টভাবে শোনেননি, তাতে নিকাহ বাতিল হবে না।
ইমাম কাসানী রহ. বলেন,
وَشَرْطُ الشَّهَادَةِ أَنْ يَعْلَمَ الشَّاهِدَانِ الزَّوْجَيْنِ، إِمَّا بِأَعْيَانِهِمَا أَوْ بِأَسْمَائِهِمَا
সাক্ষীর শর্ত হলো, তারা স্বামী-স্ত্রীকে চিনবে; তা তাদের ব্যক্তিসত্তার মাধ্যমে হোক বা নামের মাধ্যমে। [বাদায়ে’ : ২/২৫২]
ইমাম ইবনু আবিদীন রহ. বলেন,
لَوْ كَانَا حَاضِرَيْنِ وَأَشَارَ إِلَيْهِمَا كَفَى
যদি উভয়েই উপস্থিত থাকে এবং তাদের প্রতি ইঙ্গিত করা হয়, তবে তা যথেষ্ট। [রদ্দুল মুহতার : ৩/১৪]