স্ত্রীর দুধ স্বামীর জন্য পান করার হুকুম

জিজ্ঞাসা–১৯১৫ : আমার বাচ্চা মারা গেছে এখন স্ত্রীর দুধ আমার জন্য খাওয়া যাবে কি? আমার বাচ্চার বয়স ছিল ১০-১২ দিন।–মো: ইব্রাহিম খলিলুল্লাহ।

জবাব : প্রায় সকল আলেম এ ব্যাপারে একমত যে, স্বামীর জন্য স্ত্রীর দুধ ইচ্ছাকৃতভাবে পান করা হারাম। [জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬]

কেননা, এটি স্বাভাবিক মানবিক ও দাম্পত্য রুচির পরিপন্থী। তাছাড়া স্ত্রীর দুধ তার সন্তানের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন,

وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ

মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। [সূরা বাকারা :  ২৩৩]

তবে স্ত্রীর স্তন চোষা, লেহন করা, মর্দন করা, চুমো দেয়া নিষেধ নয়। হাদিসে এসেছে,

كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُها

রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। [যাদুল মা’আদ : ৪/২৫৩]

সুতরাং স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে। যদি দুধ মুখে আসার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে চোষণ থেকে বিরত থাকা উচিত। [মাহমূদিয়া কাদিম : ১২/৩১০, শামী : ১/৩১]

আর আপনার সন্তানের মৃত্যু—এটি বড় কষ্টের বিষয়। আল্লাহ আপনাদের ধৈর্য দিন এবং শিশুকে জান্নাতের জন্য সঞ্চয় করে রাখুন। ইসলামে অল্প বয়সে মারা যাওয়া শিশুদের জন্য সুসংবাদ এসেছে।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন