জিজ্ঞাসা–১৯৭১ : আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমি সহবাস করার সময় স্ত্রীর পায়ুপথে আমার লিঙ্গ দিয়ে চেষ্টা করছিলাম শুধুমাত্র আগ্রহ থেকে। আমার কখনোই ওই পথে করার ইচ্ছা ছিলো না। কিন্তু আগ্রহ বা দুষ্টুমির ছলে করার সময় আমার লিঙের হালকা একটু প্রবেশ করে। এতে কি আমার গুনাহ হবে? এতে কি আমি পায়ুপথে সঙ্গমের লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবো? আমি খুবই চিন্তার মধ্যে আছি বিষয়টা নিয়ে এবং ভয়ের মধ্যে আছি। আমার বিষয়টা জানা অতীব জরুরি। যদি আমার গুণাহ হয়েই থাকে তাহলে কি আল্লাহ তায়ালা আমাকে কখনো ক্ষমা করবেন না? কিভাবে আমি এ গুণাহ থেকে পরিত্রাণ পেতে পারি? দয়া করে জানাবেন।–আল্লাহর বান্দা।
জবাব : وعليكم السلام ورحمة الله وبركاته
যদি লিঙ্গের অগ্রভাগও পায়ুপথে প্রবেশ করে থাকে, তাহলে তা হারাম ও গুনাহ। কেননা, রাসূল ﷺ বলেছেন,
مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا
যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে, সে অভিশপ্ত। [মুসনাদ আহমাদ : ৯৭৩৩]
তবে আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কেননা, আল্লাহ তাআলা বলেন,
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا
বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’। [সূরা যুমার : ৫৩]