ফরজ নামাজের শেষের দুই রাকাতে সূরা মিলানো যাবে কি?

জিজ্ঞাসা–৯৭৩: ফরজ নামাজের শেষের দুই রাকাতে সূরা না মিলানো কি?– HM Abu bakar

জবাব: ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়া সুন্নাত। সুরা ফাতিহার পর অন্য সুরা মিলানো সুন্নাত পরিপন্থী। হাদিসে আছে,

أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ

নবী ﷺ জোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা ও দু’টি সূরা পড়তেন এবং শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন…। (বুখারী ৭৭০)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =