জিজ্ঞাসা–১৯৩৪ : ছেলের জন্য আকিকা গরুতে এক ভাগ ছাগলে অন্য ভাগ দিলে হবে?—আব্দুল্লাহ বিন কাশেম।
জবাব : হ্যাঁ, ছেলের আকিকায় গরুতে এক ভাগ এবং আলাদাভাবে একটি ছাগল দিলে আকিকা আদায় হয়ে যাবে। কারণ ছেলের জন্য শরিয়তে মূলত দুইটি ছাগল আকিকা দেওয়া মুস্তাহাব। তবে গরুর এক ভাগও একটি ছাগলের সমপরিমাণ গণ্য হয়। তাই গরুর এক ভাগ + একটি ছাগল = মোট দুই অংশ হিসেবে ধরা হবে।
রাসূল ﷺ বলেছেন
عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ
ছেলের পক্ষ থেকে সমমানের দুইটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করা হবে। [তিরমিযী : ১৫১৬]
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন