টেলিভিশনের আযানের জবাব দিতে হবে কি?

জিজ্ঞাসা–১৬৬৮: টেলিভিশনের আযানের জবাব দিতে হবে কি?–আইনুল ইসলাম।

জবাব: হাদিস শরিফে আজানের উত্তর দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা সরাসরি মুয়াজ্জিন থেকে শোনা আজানের ব্যাপারে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,  

إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ ما يَقُولُ الْمُؤَذِّنُ

যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। (সহীহ বুখারী ৬১১)

তাই রেডিও টেলিভিশনে রেকর্ডকৃত ও প্রচারিত আজান, কিংবা ইউটিউবে প্রচারিত আজানের জবাব দেওয়া সুন্নত বলে বিবেচিত হবে না।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন