জিজ্ঞাসা–১৮৮০ : দুই পায়ের মাঝখানে চার আঙ্গুলের কম ফাঁক রাখলে নামাজের কোনো ক্ষতি হবে কি?—আনোয়ারুল কাদির
জবাব : নামাজে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব; ওয়াজিব নয়। তাই চার আঙ্গুলের কম ফাঁক থাকলে, কিংবা ভুলবশত পা লেগে গেলে নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজ মাকরুহও হবে না, সেজদায়ে সাহুও ওয়াজিব হবে না।আব্দুল হাই লাখনবী রহ. বলেন
الأَوْلَى أَنْ يَكُونَ بَيْنَ القَدَمَيْنِ الفَصْلُ قَدْرَ أَرْبَعِ أَصَابِعَ، كَمَا فِي جَامِعِ الرُّمُوزِ وَخِزَانَةِ المُفْتِينَ
অর্থাৎ, উত্তম হলো দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা। জামিউর রুমূয ও খিযানাতুল মুফতীন-এ এভাবেই উল্লেখ রয়েছে। [ফাতাওয়া লাখনবী : ২৭২]
উল্লেখ্য, নারীরা নামাজে দাঁড়ানোর সময় দুই পা মিলিয়ে রাখবে; গোড়ালি ও সামনের আঙ্গুল—সবটাই একসাথে সংযুক্ত রাখাই উত্তম।
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سُئِلَ عَنْ صَلَاةِ المَرْأَةِ، فَقَالَ: تَجْتَمِعُ وَتَحْتَفِزُ
অর্থাৎ, ইবন আব্বাস রাযি.-কে জিজ্ঞেস করা হয়েছিল, নারী কীভাবে নামাজ আদায় করবে? তিনি বলেন, সে জড়সড় হয়ে, অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে। [মুসান্নাফ ইবনে আবী শাইবা : ১/৩০২]