পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েয আছে কি?

জিজ্ঞাসা–১০০৪: আসসালামু আলাইকুম। আমি জানি যে পুরুষেরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না। অনেকে বলে যে ৪ আনা বা অল্প পরিমান ব্যবহার করতে পারবে। কোনটা সঠিক জানালে উপকৃত হবো। ধন্যবাদ।–মামুন হোসেন।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

স্বর্ণের আংটি  বা সোনার অন্য যে কোন অলংকার ব্যবহার পুরুষের জন্য একেবারে হারাম। আবু মুসা আশ‘আরী রাযি. রাসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণনা করেছেন,

أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِإِنَاثِ أُمَّتِي، وَحُرِّمَ عَلَى ذُكُورِهَا

আল্লাহ তা‘আলা আমার উম্মতের নারীদের জন্য রেশম ও স্বর্ণ হালাল করেছেন এবং পুরুষদের জন্য হারাম করেছেন। (নাসায়ি ৫২৬৫)

والله اعلم بالصواب

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =