জিজ্ঞাসা–১৯৬৭ : পুরুষেরা হাতে মেহেদী দিলে নাকি মায়ের সাথে জেনা করার মত গুনাহ হয়? কথাটা কি সত্য?–মো: হাসান খান।
জবাব : পুরুষের হাতে মেহেদি দেওয়া এবং মায়ের সাথে জেনা (ব্যভিচার) করার গুনাহ হওয়ার কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তবে সাজসজ্জার উদ্দেশ্যে পুরুষের হাতে মেহেদি দেওয়া নিষেধ।
হাদিস শরিফে এসেছে, আবূ হুরাইরাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إنَّ طيبَ الرِّجالِ ما ظَهرَ ريحُهُ وخفِيَ لونُهُ وطيبَ النِّساءِ ما ظَهرَ لونُهُ وخفيَ ريحُهُ
পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রঙ গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রঙ প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকে। [তিরমিযী : ২৭৮৭]
তবে চুল ও দাঁড়িতে ব্যবহার করতে পারবে। আর চিকিৎসার প্রয়োজনে যেকোনো স্থানে মেহেদী ব্যবহার করা জায়েজ আছে। [রদ্দুল মুহতার :৬/৪২২]
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী