জিজ্ঞাসা–১৮৯১ : বিয়ে কাকে বলে?
জবাব : ইসলামে বিবাহ হলো এমন একজন পুরুষ ও নারীর মধ্যে একটি চুক্তি, যাদের মধ্যে বিয়ে হওয়া আইনত বৈধ। এর লক্ষ্য হলো একটি যৌথ জীবন গঠন এবং বংশবৃদ্ধি। মহান আল্লাহ পবিত্র কুরআনে বিবাহকে ‘মিসাকে গালিজ’ বা ‘দৃঢ় অঙ্গীকার’ হিসেবে বর্ণনা করেছেন
وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا
এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। [সূরা নিসা :২১]
আরবিতে বিবাহকে ‘যাওয়াজ’ বলা হয়, যার অর্থ হলো মেলামেশা এবং একত্রিত হওয়া। পবিত্র কুরআনে এই শব্দটি একত্রিত হওয়া বা একসাথে থাকার অর্থে ব্যবহৃত হয়েছে।
এছাড়া, ‘নিকাহ’ শব্দটির অর্থ হলো, ‘উপভোগের অধিকার লাভের উদ্দেশ্যে একটি সুনির্দিষ্ট চুক্তি।’ এটি মূলত একত্রিত হওয়া বা সম্মিলিত হওয়ার অর্থকেও প্রকাশ করে।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন