মাহরামের সামনে ওড়না ছাড়া কামিজ পরা যাবে?

জিজ্ঞাসা–১৯৬১ : মাহরামের সামনে ওড়না ছাড়া কামিজ পরা যাবে?—আফিয়া খান।

‎‎জবাব : হ্যাঁ, মাহরামের সামনে ওড়না ছাড়া কামিজ পরা জায়েজ; তবে কামিজ এমন হতে হবে, যাতে বুক ও শরীরের আবৃত রাখার অংশগুলো প্রকাশ না পায় এবং শালীনতা বজায় থাকে।

আল্লাহ তাআলা বলেন,

وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ

আর তারা যেন তাদের সৌন্দর্য (সাজসজ্জা) প্রকাশ না করে, তবে তাদের স্বামীদের কাছে, অথবা তাদের পিতাদের কাছে, অথবা তাদের স্বামীদের পিতাদের কাছে, অথবা তাদের পুত্রদের কাছে, অথবা তাদের স্বামীদের পুত্রদের কাছে, অথবা তাদের ভাইদের কাছে, অথবা তাদের ভাইদের পুত্রদের (ভাতিজাদের) কাছে, অথবা তাদের বোনদের পুত্রদের (ভাগ্নেদের) কাছে, অথবা তাদের (মুসলিম) নারীদের কাছে (প্রকাশ করতে পারে)। [সূরা আন-নূর : ৩১]

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু বকর জাসসাস রহ. বলেন,

ظَاهِرُهُ يَقْتَضِي إِبَاحَةَ إِبْدَاءِ الزِّينَةِ لِلزَّوْجِ وَلِمَنْ ذُكِرَ مَعَهُ مِنَ الْآبَاءِ وَغَيْرِهِمْ، وَمَعْلُومٌ أَنَّ الْمُرَادَ مَوْضِعُ الزِّينَةِ، وَهُوَ الْوَجْهُ وَالْيَدُ وَالذِّرَاعُ؛ لِأَنَّ فِيهَا السِّوَارَ وَالْقَلْبَ، وَالْعَضُدُ وَهُوَ مَوْضِعُ الدُّمْلُجِ، وَالنَّحْرُ وَالصَّدْرُ مَوْضِعُ الْقِلَادَةِ، وَالسَّاقُ مَوْضِعُ الْخَلْخَالِ، فَاقْتَضَى ذٰلِكَ إِبَاحَةَ النَّظَرِ لِلْمَذْكُورِينَ فِي الْآيَةِ إِلَى هٰذِهِ الْمَوَاضِعِ

আয়াতের বাহ্যিক অর্থ হলো, স্বামী এবং যেসব পিতা ও অন্যান্য মাহরাম ব্যক্তির কথা আয়াতে উল্লেখ করা হয়েছে, তাদের সামনে নারীর সাজসজ্জা প্রকাশ করা বৈধ। এখানে ‘সাজসজ্জা’ দ্বারা উদ্দেশ্য হলো সাজসজ্জার স্থানসমূহ। আর তা হলো—মুখমণ্ডল, হাত ও বাহু; কারণ সেখানে চুড়ি ও বালা পরা হয়। উপরের বাহু, যা বাজুবন্ধ পরার স্থান। গলা ও বক্ষের উপরের অংশ, যা হার পরার স্থান। আর পায়ের নলা, যা নূপুর পরার স্থান। অতএব আয়াতে উল্লেখিত ব্যক্তিদের জন্য এসব স্থানের দিকে দৃষ্টিপাত করা বৈধ হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। [আহকামুল কুরআন : ৫/১৭৪]

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন