জিজ্ঞাসা–১৮৯৮ : স্ত্রীর পায়ুপথে মিলন না করে শুধু পায়ুপথে মুখে লিঙ্গের ঘর্ষণ করা কি জায়েয?—দয়া করে নাম গোপন রাখবেন।
জবাব : ইসলামি শরিয়াহ অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে লিঙ্গ পায়ুপথের ভেতরে প্রবেশ করানো বা পায়ুসঙ্গম করা হারাম এবং কবিরা গুনাহ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন
مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا
যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে গমন করে, সে অভিশপ্ত। [আবু দাউদ : ২১৬২]
তবে পায়ুপথের ছিদ্রের ভেতরে প্রবেশ না করিয়ে শুধু বাইরের অংশে বা নিতম্বের (Buttocks) মাঝে লিঙ্গ ঘর্ষণ করা সরাসরি হারাম নয়, তবে অনেক আলেম এটাকে মাকরুহ বা অপছন্দনীয় মনে করেন। এর প্রধান কারণ হলো, পায়ুপথ অত্যন্ত সংবেদনশীল জায়গা। সেখানে ঘর্ষণ করলে তীব্র উত্তেজনার বশবর্তী হয়ে অনিচ্ছাকৃতভাবে লিঙ্গ ভেতরে প্রবেশ করে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে, যা বড় গুনাহ। তাছাড়া সেখানে ঘর্ষণ করলে নাপাকী লেগে যাওয়ার ভয় থাকে, যা শারীরিক পরিচ্ছন্নতা ও সুস্থতার পরিপন্থী। সুতরাং গুনাহ থেকে বাঁচতে এবং স্বাভাবিক রুচি বজায় রাখতে এটি এড়িয়ে চলাই উত্তম।