স্বামীর অনুমতিতে অন্য পুরুষকে নিয়ে তিনজনের যৌনমিলন

জিজ্ঞাসা–১৯৭৭ : স্বামীর অনুমতি সাপেক্ষে এবং স্ত্রীর ইচ্ছানুসারে দ্বিতীয় পুরুষ সহ (স্বামী,  স্ত্রী ও দ্বিতীয় পুরুষ) মোট তিনজন একসাথে কি সহবাস করতে পারবে?—নাম প্রকাশে অনিচ্ছুক।

‎‎জবাব : না। স্বামীর অনুমতি থাকলেও এবং স্ত্রী রাজি থাকলেও অন্য কোনো পুরুষকে নিয়ে স্বামী-স্ত্রী তিনজন একত্রে যৌনমিলন বা যৌনক্রিয়ায় অংশগ্রহণ করা ইসলামে সম্পূর্ণ হারাম এবং ও কবিরা গুনাহ।।

আল্লাহ তাআলা বলেন,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ . إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ . فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ

আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে; তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে (বা তাদের অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে) নয়—তাতে তারা নিন্দিত নয়। অতঃপর যে এর বাইরে কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী। [সূরা মুমিনূন : ৫-৭]

এ আয়াত থেকে স্পষ্ট যে, যৌনসম্পর্ক কেবল বৈধ স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ। তৃতীয় কোনো ব্যক্তি এতে যুক্ত হওয়া বৈধ নয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

 لا يَخلونَّ رَجُلٌ بامرَأةٍ إلَّا ومعها ذو مَحرَمٍ

কোনো পুরুষ যেন কোনো (গায়রে মাহরাম) নারীর সঙ্গে নির্জনে না থাকে, যদি না তার সঙ্গে মাহরাম থাকে। [সহীহ বুখারী : ৩০০৬]

যখন একজন গায়রে মাহরাম নারী-পুরুষের নির্জন অবস্থানই নিষিদ্ধ, তখন যৌনসম্পর্কে তৃতীয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা আরও গুরুতরভাবে নিষিদ্ধ।

والله تعالى أعلم بالصواب

উত্তর দিয়েছেন