জিজ্ঞাসা–১৯৭৬ : স্বামীর সামনে স্ত্রী পোশাক বা ব্রা পরতে পারবে কি?—নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব : স্বামী-স্ত্রী একে অপরের সামনে ইচ্ছামতো বৈধ পোশাক পরতে বা খুলতে পারেন। স্ত্রী ব্রা, জামা বা অন্য পোশাক পরে স্বামীর সামনে থাকলে তাতে কোনো গুনাহ নেই। একইভাবে স্বামীর পছন্দ বা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য স্ত্রী সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও বৈধ, বরং দাম্পত্য জীবনে তা প্রশংসনীয়।
আল্লাহ তাআলা বলেন,
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ
তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক, আর তোমরা তাদের জন্য পোশাক। [সূরা বাকারা : ১৮৭]
রাসূলুল্লাহ ﷺ বলেন,
احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ
তোমার স্ত্রী (এবং দাসী) ব্যতীত অন্য সবার কাছ থেকে তোমার লজ্জাস্থান হেফাজত কর। [আবু দাউদ : ৪০১৭]
والله تعالى أعلم بالصواب
উত্তর দিয়েছেন