জিজ্ঞাসা–১৯১১ : এখন গানের ডিজাইন করতে দেখা যায়, এতে আমাদের মাঝে-মধ্যে বিরক্তবোধ হয়, গানের সুর মনে পড়ে যায়, ওই লাইন বারবার মনে চলে আসে। এসব গানের টাইপোগ্রাফি বা ডিজাইন করা কি উচিত? আমরা যেহেতু জানি যে এগুলো হারাম গান থেকেই নেওয়া, তাহলে এটা কীভাবে জায়েজ হয়? এ সম্পর্কে বললে উপকৃত হই। মিন ফাদ্বলিক!—তাসফিয়া রায়তা।
জবাব : ইসলামে গানের মিউজিক বা বাদ্যযন্ত্র এবং অবৈধ্য প্রেম-বিরহ বা অশ্লীল কথার গানকে স্পষ্টভাবে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই হারাম গান থেকে কোনো লাইন নিয়ে সেটির টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি বা লিরিক্স ডিজাইন করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ, এতে হারাম জিনিসকে পরোক্ষভাবে প্রচার, স্বীকৃতি বা স্মরণ করানোর কাজ হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন,
وَلا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। [সূরা মায়িদা : ২]