কী কারণে সাহু সিজদা দিতে হয় এবং কিভাবে দিতে হয়?

জিজ্ঞাসা–৪৭৬: আসসালামুআলাইকুম। সাহু সিজদা কখন দিতে হবে এবং সাহু সিজদা কিভাবে দিতে হবে? অনুগ্রহ করে এ সম্পর্কে জানালে খুশী হব।–নোমান

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যে সকল কারণে সাহু সিজদা দিতে হয় তাহল,

  • নামাজের মধ্যে কোন ফরজ বা ওয়াজিব আদায়ে বিলম্ব হলে।
  • কোন ফরজ দুইবার আদায় হলে।
  • নামাজের মধ্যে কোন ফরজ আগ-পর করে ফেললে।
  • কোন একটি বা কয়েকটি ওয়াজিব বাদ পড়লে।
  • কোন ওয়াজিব পরিবর্তন করলে। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪)

সাহু সিজদা করার উত্তম পদ্ধতি হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সিজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হাদিস শরিফে এসেছে,

عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله

আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
☞ ইমামের সাথে সাহু সিজদা দিতে হবে কি?
☞ নামাজের কিরাতে আয়াত ছুটে গেলে সাহু সিজদা লাগবে কি?
☞ মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় কি?
☞ মাসবুকব্যক্তি ইমামের সাথে সাহু সিজদা করবে কিনা?
☞ মাসবূক-ব্যক্তি ইমামের সঙ্গে শেষ বৈঠকে তাশাহহুদের পর দুরুদ পড়া
☞ সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে করণীয়
☞ চার রাকাত-বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক করতে ভুলে গেলে করণীয়
☞ মুসাফির কসর না করে ভুলে চার রাকাতই পড়ে ফেললে কী করণীয়?
☞ ফরয নামাযে শেষের দুই রাকাতে ফাতিহার পর সূরা মিলিয়ে ফেললে কী করণীয়?
☞ প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরূদ এবং তৃতীয় রাকাতে ফাতিহার পর বিসমিল্লাহ পড়ে ফেললে কী করণীয়?
☞ ফরয নামাজের প্রথম দুই রাকাতে একই সূরা পড়া
☞ ইমাম উচ্চস্বরে কেরাতবিশিষ্ট নামাযে আস্তে কেরাত পড়লে কী করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nineteen =