জামার হাতা গুটিয়ে নামাজ পড়ার হুকুম

জিজ্ঞাসা–১৬০৮: অনেককে দেখা যায়, জামার হাতা গুটিয়ে নামাজ পড়ে। এতে নামাজের কোনো ক্ষতি হয় কি?–মাহিন আলম।

জবাব: জামার হাতা গুটিয়ে নামায পড়া মাকরূহ তাহরীমী। (ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬)

কেননা, এটা হাদিসের নিষিদ্ধ سدل ثوب (স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখা) এর অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

أنَّ رسولَ اللَّهِ ﷺ نَهى عنِ السَّدلِ في الصَّلاةِ وأن يغطِّيَ الرَّجلُ فاهُ

রাসূলুল্লাহ ﷺ নামাজ আদায় করার সময় ‘সাদল’ করতে ও মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (আবু দাউদ ৬৪৩)

والله أعلم بالصواب